বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২০

সখীপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


টাঙ্গাইলের সখীপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে জাকিয়া আক্তার (৪) নামের এক শিশুর নিহত হয়েছে। বুধবার দুপুর একটার দিকে সখীপুর বাজার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া ওই এলাকার চায়ের দোকানদার কাঞ্চন মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানান, বাজার মসজিদের দক্ষিণপাশের ভবনের দ্বিতীয় তলায় কাঞ্চনের চায়ের দোকান। ওই ভবনের তৃতীয় তলায় টিনের ছাপড়া দিয়ে কাঞ্চন তার স্ত্রী-সন্তান নিয়ে থাকতো। দুপুরের দিকে অসাবধানতাবশত মেয়েটি ওই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে তাকে টাঙ্গাইল রেফার্ড করা হয়। কিন্তু বেলি ব্রিজ ভেঙে টাঙ্গাইলের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথেই জাকিয়া মারা যায়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কারিজ জানান, উচু থেকে পড়ে গিয়ে শিশুটির অধিকাংশ মগজ বাইরে বের হয়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে রেফার্ড করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১