বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০২০

হাতিরঝিলে মশারি পেচানো মরদেহ উদ্ধার


রাজধানীর হাতিরঝিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির মরদেহটি মশারি দিয়ে পেচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (১২ অক্টোবর) সকালে হাতিরঝিল থানাধীন মেরুল বাড্ডা সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক।

তিনি বলেন, মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় মশারি দিয়ে পেচানো ছিলো। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে মেরুল বাড্ডা সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

মরদেহ সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১