আপডেট : ১৭ September ২০২০
২০২০-২১ অর্থ বছরে কুলাউড়া উপজেলা হাসপাতালের রোগীর পণ্য সামগ্রী সরবরাহ, মনিহারী ও বিবিধ দ্রব্য সামগ্রী সরবরাহ এবং রোগীদের ময়লা কাপড় ধোলাইয়ের নিমিত্তে আহ্বানকৃত দরপত্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মৌলভীবাজার সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নুরুল হক কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরের রোগীর পথ্য সামগ্রী সরবরাহ, মনিহারী ও বিবিধ দ্রব্য সামগ্রী সরবরাহ এবং রোগীদের ময়লা কাপড় ধোলাইয়ের নিমিত্তে প্রকৃত ব্যবসায়ী বা ঠিকাদারের নিকট হতে দরপত্র আহ্বান করেন। গত ০৫ এপ্রিল এই দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দানের শেষ তারিখ ছিলো গত ২৬ আগস্ট। আহ্বানকৃত দরপত্র অনুসারে রোগীর পথ্য সামগ্রী সরবরাহের জন্য ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা করে। নিয়ম অনুযায়ি সর্বনিম্ন দরদাতাকে নির্বাচিত না করে ৪র্থ সর্বনিম্ন দরদাতা শিউলী এন্টারপ্রাইজকে কাজ প্রদানের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া বিবিধ দ্রব্য সামগ্রী সরবরাহের জন্য ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। নিয়ম অনুযায়ি সর্বনিম্ন দরদাতা রাহেলা এন্টাপ্রাইজকে নির্বাচিত করা হয়। এছাড়া রোগীদের ময়লা কাপড় ধোলাইয়ের জন্য আহ্বানকৃত দরপত্রে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বনিম্ন দরদাতা প্রতিমা লন্ড্রিকে কাজ প্রদানের জন্য নির্বাচিত করা হয়। শুধুমাত্র রোগীর পণ্য সামগ্রী সরবরাহ কাজে করা হয়েছে অনিয়ম। নাম প্রকাশ না করার শর্তে সর্বনিম্ন দরদাতার অভিযোগ করার ১০ দিন অতিবাহিত হলেও সিভিল সার্জনের কার্যালয় থেকে কোন কিছু জানানো হয়নি। তাছাড়া বিগত বছরগুলোতে সর্বনিম্ন দরদাতাকেই কাজ দেয়া হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নুরুল হক জানান, এখানে একটা বিষয় আছে, চাইলেই সর্বনিম্ন দরদাতাকে কাজ দেয়া যাবে না। বাজারের সাথে সামঞ্জস্য রেখে যিনি দরপত্র জমা দিয়েছেন তিনিই কাজ পাবেন। এ ব্যাপারে মৌলভীবাজারে সিভিল সার্জন ডা. মো. তৌহিদ আহমদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারী মৌখিকভাবেও জানিয়ে গেছেন। কুলাউড়া থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম নির্বাচন করে প্রস্তাব পাঠানো হয়েছে। তারপরও কাগজপত্র ও বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১