আপডেট : ০৭ September ২০২০
কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিনগ্রাম। এখানে অন্তত দশ একর জমিতে ফুটে আছে পদ্মফুল। বিল জুড়ে নীল, সাদা ও হলুদ রংয়ের পদ্মফুলের সমারোহ। উপরে শরতের নীল আকাশ। নীচে বিলের পদ্ম। এতে স্বর্গীয় আবেশ তৈরী হয়েছে। এ কারনে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে দক্ষিন গ্রামের এই পদ্মবিল। সোমবার সকালে সরেজমিনে দক্ষিনগ্রামে গিয়ে দেখা যায়, বিলের পাশে সারিসারি নৌকা বাঁধা। দর্শনার্থীরা নৌকা ভাড়া করছেন। পরিবার পরিজন নিয়ে পদ্মবিলে ঘুরছেন। পদ্মফুলের পাশাপাশি রয়েছে সাদা নীল শাপলা। স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহিন জানান, কিছুদিন আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা এখানে পদ্মফুল দেখেছেন। প্রতিদিন বিকেলে পদ্ম দেখতে আসেন। দর্শনার্থীদের পদ্মবিলের বিষয়ে কিছু বিধি নিষেধ মানতে হয়। পদ্মবিলের মাঝে নৌকা চালান সোহেল। তিনি জানান, পদ্ম বিল সংরক্ষন করতে না পারলে অদূর ভবিষ্যতে তা হয়তো আর থাকবে না। বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, বুড়িচংয়ের পদ্মবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা জানিয়েছেন আমেরিকাতে এমন পদ্মফুল আছে। আর বাংলাদেশের বুড়িচংয়ে রয়েছে এমন পদ্মফুল। কুমিল্লা জেলা প্রশাসন এই বিলটি সংরক্ষনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন।
পদ্মবিলের মাঝে নানান প্রজাতির পাখি উড়ছে। ডাহুক, সারস, বালিহাঁস খাবারের খোঁজে বিলে এসেছে।
এই বিলে ফোটা পদ্ম আকারে বেশ বড়। তিন রংয়ের পদ্ম বাংলাদেশে এটাই প্রথম। তবে রক্ষানাবেক্ষনের অভাবে তা এখন হুমকির মুখে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১