আপডেট : ০১ September ২০২০
করোনাকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ আজ ১ সেপ্টেম্বর থেকে ‘কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণ’ সংক্রান্ত চার দফা নির্দেশনা জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর থেকে সরকার চার দফা সিদ্ধান্ত নিয়েছে। ১. জনসাধারণের সার্বিক কার্যাবলি/চলাচলের ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ২. বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। ৩. কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে। ৪. স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। এমতাবস্থায় তার মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১