আপডেট : ২৬ August ২০২০
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- চরগোপালপুর পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)। মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময়ে হারুনুর রশিদের স্ত্রী ও ছেলে খুন হয়েছেন। নিহত মায়ের কপালের বাম পাশে ও শিশুর পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনুর রশিদকে থানায় নেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১