বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০২০

পরিত্যক্ত ঘরে আটকে রেখে ২ নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ৪


গাজীপুরের শ্রীপুরে দুই নারী  শ্রমিককে পরিত্যক্ত ঘরে আটকে রেখে দল বেধে ধর্ষণ করা হয়েছে । এ ঘটনায় রোববার ৫ জনকে আসামি করে শ্রীপুর থানায়  ধর্ষণ মামলা করেন এক নারী শ্রমিক।

ধর্ষণের শিকার দুই নারী পোশাক শ্রমিক পাশের ভালুকা উপজেলার এক স্পিনিং মিলে চাকরি করেন। দুইজনেই কারখানার কোয়াটারে থেকে অফিস করতেন। 

শুক্রবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের ভ্রমরা ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। এরি মধ্যে পুলিশ চারজন আসামীকে গ্রেফতার করেছেন। 

গ্রেপ্তার আসামিরা হলেন-  শাহিনুল ইসলাম (৩০) কালাম (২৫) জাহাঙ্গির আলম (২৫) বাবু মিয়া (২৫)। এ ঘটনায় জড়িত এক পলাতক আসামি মোকসেদুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে আসার জন্য বের হয় দুই নারী শ্রমিক। পরে সন্ধ্যা হয়ে গেলে কয়েজন বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভ্রমরার ভিটা এলাকার একটি পরিত্যক্ত মাটির ঘরে একজনকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় অপর নারী শ্রমিককে পাশের আরেকটি পরিত্যক্ত পোল্ট্রি সেডে নিয় কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় পালা করে দুইজনকেই রাতভর ধর্ষণ করা হয়েছে। পরে শনিবার তাদের ছেড়ে দিলে তারা কর্স্থলে এসে এ ঘটনা বলেন।

এ ঘটনায় রোববার এক নারী শ্রমিক বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। 

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ধর্ষণে শিকার এক নারী শ্রমিক ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।পরে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। ধর্ষণে শিকার দুই নারী শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১