আপডেট : ০৮ July ২০২০
ময়মনসিংহের ফুলপুরে শতবর্ষী এক বৃদ্ধা মহিলাকে কে বা কারা রাস্তায় ফেলে চলে গেছে। ধারণা করা হচ্ছে, সিএনজি থেকে আত্মীয়রা তাকে রাস্তায় ফেলে চলে গেছে। পরে তাকে থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর গোল চত্বর মোড়ের পাশে মুনলাইট কমপ্লেক্স (সাহেব বাড়ী) মসজিদ সংলগ্ন রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। ইবরাহীম রব্বানী নামে এক ব্যবসায়ী বাসস্ট্যান্ডে বাজার করে বাসায় ফেরার সময় অপরিচিত এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে অন্ধকারে পড়ে গোঙরাতে দেখেন। তার পরিচয় জানতে চাইলেও তিনি কোন কথা না বলে ক্ষোভে আরো জোরে গোঙরাচ্ছিলেন। পরে ওই ব্যবসায়ী প্রশাসনের লোকদেরকে বিষয়টি অবগত করান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, মেয়র আমিনুল হক প্রমুখ। তারা সেখান থেকে তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিলার কোন পরিচয় মিলেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১