বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২০

কলমাকান্দায় ভারতীয় মদসহ যুবক আটক


নেত্রকোনার কলমাকান্দায় সদর ইউনিয়নের খাসপাঁড়া এলাকায় থেকে ভারতীয় মদসহ নূর মোহাম্মদ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, আজ বুধবার ভোরে ভারতীয় মদ ৮ বোতলসহ নূর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়। ওই যুবকের বিরুদ্ধে  বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

পরে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে  নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১