বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০২০

৩৯০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নাটোরের লালপুরে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯০২ পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে স্পেশাল কোম্পানি র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান।

আটককৃত মাদক ব্যবসায়ী নাটোরের লালপুর থানার ঈশ্বরদীএয়ারপোর্ট মোড় গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে রবিউল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে নাটোর জেলার লালপুর থানার শিবনগর গ্রামে মৃত ফরিদ শেখ এর বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে৩ হাজার ৯০২ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১