আপডেট : ১১ June ২০২০
গাজীপুরের কালীগঞ্জে ১১ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি করোনা সন্দেহে ৩৫ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার বিকালে ১১ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, নতুন আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৫ জন, বাহাদুরশাদী ইউনিয়নে ২ জন, নাগরী ইউনিয়নে ২ জন ও তুমলিয়া ইউনিয়নে ২ জন। তিনি আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ১ মাসের এক শিশু, রৌবেন পালমা (৭৯)ও জয়নাল আবেদীন (৬৫) নামের দুই বৃদ্ধর মৃত্যু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১