বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২০

সিরাজগঞ্জে ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্রের এক সদস্য আটক


সিরাজগঞ্জের র‌্যাবের হাতে ডিজিটাল ব্যাংকিং হ্যাকার চক্রের এক সদস্য আটক হয়েছে। বুধবার বিকেলে র‌্যাব-১২ সদস্যরা নাটারের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হ্যাকার রাব্বী ইসলাম (২১) নাটোরের গুরুদাসপুর এলাকার আনিসুর রহমানের ছেলে। সে ডিজিটাল ব্যাংক হ্যাকার চক্রের রাজশাহী অঞ্চলের মূল হোতা। 

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার এএসপি শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ হ্যাকার চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থেকে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে ব্যাংক একাউন্ট বিশেষ করে অনলাইন ব্যাংক একাউন্ট হ্যাক করে আসছে। সম্প্রতি এই হ্যাকার চক্র ট্রাস্ট ব্যাংকের এক একাউন্টধারীর আই ব্যাংকিং একাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাত করে। এ ঘটনার পরই র‌্যাব-১২ ব্যাংক হ্যাকিং ঘটনার অনুসন্ধান শুরু করে।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর অভিযান চালিয়ে রাব্বীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ৯টি মোবাইলসেট, ৭টি সিমকার্ড, ৬টি ডিভিডি, ১টি পাওয়ার ব্যাংক, ১ টি কম্পিউটারের র‌্যাম ও ১ টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১