আপডেট : ০৭ May ২০২০
কক্সবাজারের উখিয়ায় বিজিবি'র সঙ্গে গোলাগুেলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. সাদেক (২২)। বিজিবি'র দাবি, নিহত মো. সাদেক রোহিঙ্গা মাদককারবারি। তিনি বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে। বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় মো. সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১