বাংলাদেশের খবর

আপডেট : ১৪ April ২০২০

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর গোলাবর্ষণ, নিহত ৮


মিয়ানমারে রাখাইন রাজ্যের এক গ্রামে সেনাবাহিনীর গোলার আঘাতে ৮ জন নিহত হয়েছে।

স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসী সূত্রে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তারা জানান, সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক গ্রামে গোলাবর্ষণ করা হয়।

পুনাগেয়ান শহরের সাংসদ তুন মউং বলেন, আমি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলাম, সেখানে আটজন মারা গেছে।

গ্রামবাসীরা অভিযোগ করেছে যে সেনাবাহিনী এই গোলাবর্ষণ করেছে।

কেয়াউক সেইক গ্রামের একজন বাসিন্দা দোয়ে মং বলেন, গোলাবর্ষণের ঘটনায় তার তিন ভাতিজা মারা গেছে।

মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি (এএ) এক বিবৃতিতে ওই গ্রামে গোলাবর্ষণের জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। তারা জানিয়েছে, সোমবার ওই এলাকায় তাদের সঙ্গে সেনাবাহিনীর কোনও ধরনের লড়াই হয়নি।

কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে দাবি করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১