বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০২০

করোনা ভাইরাস প্রাদুর্ভাব

ভারতে একদিনে ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩


চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ বেড়েই চলছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৬৯৩ জন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়ালো। আক্রান্ত ৪ হাজার ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

দেশটির এক সরকারি পরিসংখ্যান বলা হয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।

গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও।

দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ে পুরো দেশে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১