বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০২০

লৌহজংয়ে আওয়ামী লীগের উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজ বিতরণ

শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৌলতলী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজ বিতরণ করছেন নেতৃবৃন্দ। প্রতিনিধির পাঠানো ছবি


লৌহজংয়ে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মাক্স, সাবান, হ্যান্ড স্যানিটাইজ ও বিলিসিং পাওডার বিতরণ করা হয়েছে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির পক্ষে ও স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে।

আজ শুক্রবার দুপুরে উপজেলা বৌলতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এক হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৌলতলী ইউনিয়ন আ’লীগের সভাপতি তোপাজ্জল হোসেন শেখ, সাধারন সম্পাদক ডা: মোসলেম খান মন্টু, জয়নাল আবেদীন, আব্দুল লতিফ দপ্তরী, আলহাজ্জ আলমঙ্গীর শেখ, রুহুল আমিন হাওলাদার, আব্দুর রতন মোল্লা, শাহ আলম শেখসহ প্রত্যেক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১