আপডেট : ০৩ April ২০২০
চলমান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার । ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়া দেশটিতে এ ভাইরাসে সংক্রমিত হওয়া তিনি হচ্ছেন সর্বশেষ সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়। খবর এএফপি’র। খবরে বলা হয়, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর স্পিকার আলী লারিজানির করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ এসেছে এবং তিনি বর্তমানে আলাদা রয়েছে। তার চিকিৎসা চলছে। ৬২ বছর বয়সী লারিজানি ইরানের নেতা ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ। দেশটির পার্লামেন্ট স্পিকার হিসেবে তিনি ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। তিনি হচ্ছেন করোনায় আক্রান্ত সিনিয়র সরকারি কর্মকর্তাদের অন্যতম। গত ১৯ ফেব্রুয়ারি ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগি সনাক্ত হওয়ার পর থেকে দেশটি এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে লড়াই করে যাচ্ছে। ইরানে বৃহস্পতিবার (২ এপ্রিল) করোনা ভাইরাসে নতুন করে আরও ১২৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ হাজার ১৬০ জনে দাঁড়ালো। এদিকে ইরানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১