আপডেট : ০২ April ২০২০
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক চাপায় এক ব্যক্তি (৪৩) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছান্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সফর উদ্দিন জানান, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাতনামা ওই লোকটি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১