বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০২০

বিমান থেকে ইয়েমেনের উপর করোনা সংক্রমিত মাস্ক ফেলছে সৌদি আরব


ইয়েমেনের উপর বিমান থেকে করোনা ভইরাস সংক্রমিত মাস্ক ফেলছে সৌদি আরব। যুদ্ধ কবলিত ইয়েমেনের তথ্যমন্ত্রী সাইফুল্লাহ আল সামি এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন।

তিনি জানান, সৌদি আরব যুদ্ধবিমান থেকে রাজধানী সানায় এবং আরো কয়েকটি শহরের উপরে প্রচুর পরিমাণে মাস্ক ফেলছে যা ভাইরাস আক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ইয়েমেনের জনগণের ভেতরে সচেতনতা তৈরি করার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরো বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট তাদের দেশকে কয়েক বছরের সামরিক আগ্রাসনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন দেশে পরিণত করেছে। আরব জোটের যুদ্ধবিমান ইয়েমেনের জনগণের জন্য মাস্ক বিতরণ করবে এটি একটি বড় ধরনের আশ্চর্যজনক ঘটনা। যে সৌদিআরব ইয়েমেনের জনগণকে হত্যার জন্য আজ পাঁচ বছর সামরিক আগ্রাসন চালাচ্ছে সেই সৌদি আরব জনগণের জন্য মাস্ক সরবরাহ করতে পারে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১