আপডেট : ২৩ March ২০২০
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলছে। করোনা মোকাবেলায় অনেক রাজ্য লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে অনেকেই বিধিনিষেধ মেনে না চলায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বেগ প্রকাশ করে মোদি জানিয়েছেন, করোনা ভাইরাসের বিধিনিষেধের মধ্যেও এখনও অনেকে এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না। ফলে দেশের সকল নাগরিককে করোনা ভাইরাসের জন্য প্রয়োজনীয় সতর্কতা বজায় রেখে চলার আহবান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ মার্চ) টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, অনেক মানুষ এখনও লকডাউনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান, এই নির্দেশগুলোকে গুরুত্ব দিয়ে অনুসরণ করুন। আমি রাজ্য সরকারগুলোকেও অনুরোধ করছি যাতে সব রাজ্যগুলোতেই এই সব নির্দেশিকা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা যায়। ভারতী গণমাধ্যমে জানানো হয়, এখনও পর্যন্ত ভারতে মরণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৩৯০ জন এবং মারা গেছেন ৭ জন। ফলে ভাইরাসটি ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, কেরল, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি এবং উত্তরাখণ্ডে চলবে না কোনও ট্রেন, চলবে না মেট্রোও। পাশাপাশি বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস চলাচলও। শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজ এবং জিমও বন্ধ রাখতে বলা হয়েছে অনেক রাজ্যে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১