বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০২০

টেকনাফে বিদেশফেরত এক চিকিৎসক সেল্ফ কোয়ারেন্টাইনে


কক্সবাজারের টেকনাফে বিদেশফেরত এক চিকিৎসক সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। বিদেশ ফেরত এই চিকিৎসক সাকিয়া হক টেকনাফ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

আজ সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, আমাদের একজন চিকিৎসক বিদেশ সফর করে এসেছে। সে যথাযত ছাড়পত্র নিয়ে টেকনাফে কর্মস্থলে এসে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

এদিকে কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত ৩জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।

তিনি বলেন, বিদেশফেরত এই তিনজনকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তারা সার্বক্ষণিক নজরদারিতে আছে। শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আশা করি, তাদের রক্ত পরীক্ষার প্রয়োজন হবে না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১