বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০২০

করোনাতঙ্ক

এভারেস্টসহ সব পর্বতশৃঙ্গে অভিযান বাতিল করলো নেপাল


বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবার এভারেস্টসহ সকল পর্বতশৃঙ্গে অভিযান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

যেভাবে গোটা বিশ্বে করোনা থাবা বসিয়েছে তাতে আশঙ্কা আগে থেকেই ছিলো। চীন এরইমধ্যে বাতিল করে দিয়েছে তিব্বতের দিক থেকে এভারেস্ট অভিযান। এবার সেই পথেই হাঁটতে বাধ্য হলো নেপাল।

গতকাল বৃহস্পতিবার একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল একটি উচ্চপর্যায় কমিটি গঠন করেছেন এ বিষয়ে। চিফ সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে সবদিক খতিয়ে দেখে খুব দ্রুত অভিযান বাতিলের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করার জন্য এবং বিদেশি পর্যটকদের ভিসা দেওয়াও বন্ধ করতে বলা হয়েছে এ বৈঠকে।

২০১৪ সালে বেশ কয়েকটি দুর্ঘটনার জন্য মাঝপথে এভারেস্ট অভিযান বন্ধ হয়েছিলো। তারপর ২০১৫ সালে ভয়াভয় ভূমিকম্পের কারণে অভিযান শুরুর দুই-তিনদিনের মধ্যেই সব অভিযান বাতিল করতে হয়েছিলো।

এই বছরে পর্বতশৃঙ্গ অভিযান বন্ধ হলে ৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে নেপালের পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১