আপডেট : ০৮ March ২০২০
বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আরো তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রন্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। আইইডিসিআর জানায়, আক্রান্তরা সবাই ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে উল্লেখ করেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের লক্ষণ আছে তারা সাথে সাথে আইইডিসিআরের সাথে সাথে সাথে যোগাযোগ করুন। যারা দেশের বাইরে থেকে আসছেন, তারা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনে থাকবেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্বব্যাপী ১০৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১