বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

খিলগাঁওয়ে ২ শিশু হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে বাবার মামলা


রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার রাতে ওই দুই শিশুর বাবা মোজাম্মেল হক বিপ্লব বাদী হয়ে মা আখতারুন্নেসা পপির বিরুদ্ধে মামলা করেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, মামলায় শিশু দুটির মা আখতারুন্নেসা পপিকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পপি কোনো কথার জবাব দিচ্ছেন না।

শনিবার সকালে গোড়ানের একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে ওই দুই শিশু মেহজাবিন আলভী (১২) ও জান্নাতুল ফেরদৌসের (৭) মৃতদেহ উদ্ধার করা হয়।আর শিশুটির মা আখতারুন্নেসা পপিকে (৩৫) দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১