বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২০

একসঙ্গে ৬০ হাজার শিক্ষার্থীর কন্ঠে ৭মার্চের ভাষণ


দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে একসাথে ৬০ হাজার শিক্ষার্থীর কন্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ উচ্চারিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ভাষণ পরিবেশন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ভাষণ পরিবেশন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন অংশ গ্রহণ করেন।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১