বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০২০

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস জমিতে


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রিলাক্স পরিবহনের একটি বাস গেল জমিতে। অল্পের জন্য রক্ষা পেল ত্রিশ জন যাত্রী।

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার খুটাখালী ফুলছড়ী গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের বাস (চট্টমেট্রো ব ১১-১৩০১) কক্সবাজার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি খুটাখালী নতুনপাড়া পার হলে নিয়ন্ত্রণ হারায়। তাৎক্ষণিক এটি ফুলছড়ী গেইটে মহাসড়কের পশ্চিম পার্শ্বে জমিতে পড়ে যায়। অল্পের জন্য রক্ষা পায় গাড়িতে থাকা ত্রিশ জন যাত্রী। অপর একটি সুত্রে জানা যায়, বাসটির প্রকৃত চালক অপরজন দিয়ে গাড়ি চালাতে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এ.এন জিহাদ জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ফুলছড়ী গেইট এলাকায় একটি যাত্রীবাহী বাস মহাসড়ক সংলগ্ন জমিতে পড়ে যায়। তবে কোন যাত্রী হতাহত হয়নি। গাড়ীটি উদ্ধার তৎপরতা চলছে। কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১