বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২০

প্রেমের টানে ইতালির তরুণী লক্ষ্মীপুরে


মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর

প্রেমের টানে এবার সুদূর  ইতালি ছেড়ে বাংলাদেশি যুবকের রায়পুরের গ্রামের বাড়িতে ছুটে এসেছেন এক তরুণী।  এর আগে, গেল বছর আমেরিকার এক তরুণী প্রেমের টানে ছুটে আসেন দত্তপাড়া গ্রামে। ইতাালি থেকে আসা ওই তরুণী ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে খাদিজা। যার প্রেমের টানে তরুণী দেশ ছেড়ে এলেন সে যুবকের নাম ইকবাল হোসেন। তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন গত বৃহস্পতিবার রাতে। 

এ ঘটনাটি জানাজানির পর প্রেমিক ইকবালের বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের ছবি এখন ভাইরাল। ইকবাল সোনাপুর ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসেনের ছেলে।

জানা যায়, প্রায় ৬ বছর আগে ইকবাল ইতালিতে গিয়ে ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরি করেন। সে সুবাদে তার সঙ্গে ইকবালের পরিচয় ও প্রেম হয়। এরপর প্রায় ২ বছর আগে ইকবাল দেশে চলে আসেন। পরে প্রবাসী ওই তরুণী মোবাইলফোন ও ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক অব্যাহত রাখে।

এদিকে, কাগজপত্রের কিছু ত্রুটিতে ইকবাল ফের ইতালিতে যেতে পারছিলেন না। বৃহস্পতিবার রাতে ওই তরুণী রায়পুরে ইকবালের গ্রামের বাড়িতে চলে আসেন। এ সময় নতুন বাজার এলাকায় ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের দুজনের বিয়ে হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১