আপডেট : ০৩ March ২০২০
টেকনাফের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে গুলির শব্দে আতংকিত হয়ে উঠে সাধারণ রোহিঙ্গারা। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ওই রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে গুলির শব্দ পায় সেখানকার রোহিঙ্গারা। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা নিশ্চিত নন কেউ। খবর পেয়ে দমদমিয়া আর্মি ক্যাম্পের ইনচার্জ কেপ্টেন সাইফুুুদ্দিনের নেতৃত্বে সেনা সদস্যরা টহল জোরদার করেছে। এদিকে জকির ডাকাত স্থানীয় এক শ্রমিক নেতাকে ফোনে হুমকি দিয়েছেন। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ প্রসঙ্গে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, জকির ডাকাতসহ একটি দল পাহাড়ে গুলি বর্ষণের খবর রোহিঙ্গাদের কাছে শুনেছি। হুমকি পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ওই শ্রমিক নেতা বলেন, মঙ্গলবার সকালে আমার ফোনে কল দিয়ে জকির ডাকাত হিসেবে পরিচয় দিয়ে এখনও বড় ডাকাত বেচেঁ আছে। রোহিঙ্গারা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে ডাকাত জকিরসহ একটি দল অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অবস্থান করে। পরে সেখান থেকে নেমে যেখানে র্যাবের সঙ্গে গোলাগুলি হয়েছিল সেখানে এসে বেশ কিছু গুলি বর্ষণ করে। এতে পুরো ক্যাম্প জুড়ো আতঙ্ক ছড়িয়ে পরে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১