আপডেট : ২৮ February ২০২০
ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা ফারিবা এবতেহাজের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসার জন্য তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ২৪৫ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১