বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০২০

নবনির্বাচিত দুই মেয়রের শপথ বৃহস্পতিবার

নবনির্বাচিত দুই মেয়র মো. আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের নবনির্বাচিত দুই মেয়র আগামীকাল শপথ নেবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সময় দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরাও শপথ গ্রহণ করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি জানান, নবনির্বাচিত দুই মেয়রকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। আর দুই সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ১৭২ জন কাউন্সিলর শপথগ্রহণ করবেন।

প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। উভয়েই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১