আপডেট : ২৪ February ২০২০
শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখেশান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যাসন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান। সব দেখে বলা হতো, তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। কিন্তু দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ভক্তদের মন খারাপ করে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা। এরপর ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। বিয়ের কিছুদিন পরই তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে। শোনা যাচ্ছে মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবারও নতুন করে সংসার গড়তে চলছেন তিনি। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে তাহসান আবারও বিয়ে করছেন বলে খবর প্রকাশ হয়েছে। কাকে বিয়ে করছেন তাহসান? সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ঢাকার বনানী অঞ্চলের একটি রেস্তোরাঁয় এক সংবাদ পাঠিকার সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাহসানকে। অনেকেই বলছেন, ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাহসান। শুধু দেশেই নয়, এবার দেশ ছাড়িয়ে বিদেশি পত্রিকায়ও দেখা যাচ্ছে তাহসানের বিয়ের গুঞ্জনের খবর। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র উল্লেখ করে ‘আনন্দবাজার’ পত্রিকা ‘বিয়ে করছেন মিথিলার প্রাক্তন স্বামী তাহসান’ শিরোনামে খবর প্রকাশ করে। এখনো তাহসান বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, ‘নিজের ব্যক্তিজীবনের কোনো কিছু তিনি মিডিয়ার সঙ্গে শেয়ার করতে চান না।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১