বাংলাদেশের খবর

আপডেট : ২৩ January ২০২০

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত


২০২১ সাল থেকেই সারাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালগুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খুব শিগগিরই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বসে এ বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেবে ইউজিসি।

ইউজিসি সূত্রে জানা যায়, নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সমন্বিত পরীক্ষা নেয়া হবে। বিভাগীয় শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ীই এ পরীক্ষা হবে। পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১