বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০২০

কলমাকান্দায় সেই জব্দকৃত সার নিলামে বিক্রি


নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত ৫৬ বস্তা সার নিলামে বিক্রি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা এর নির্দেশে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে প্রকাশ্যে নিলাম ডাকে ওই জব্দকৃত সার বিক্রি করা হয়। এ নিলাম ডাকে পাঁচ জন অংশ গ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ  জানান ৫ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মেহেদি হাসান খোকনের নিকট ২৩ হাজার ৫০০ টাকায় ওই সার বিক্রি করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: ফারুক হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য গত শনিবার রাতে উপজেলার পাঁচগাঁও বাজার দিয়ে দুইটি হ্যান্ডট্রলিতে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশিকুন্ডা ও নতুন বাজারের ৩৩ বস্তা ডিএপি ও ২৩ বস্তা এমওপি সার পাচারকালে জব্দ করেছিল উপজেলা কৃষি বিভাগ।পরে মুচালিকা নিয়ে ওই রাতে চালকসহ দুইটি হ্যান্ডট্রলি ছেড়ে দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১