বাংলাদেশের খবর

আপডেট : ১৩ January ২০২০

কলমাকান্দায় ব্যবসায়ীকে কারাদণ্ড, নিষিদ্ধ পলিথিন ধ্বংস


নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিধলী বাজারে অভিযান চালিয়ে ২৭ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরে ব্যবসায়ীকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও জব্দকৃত পলিথিনকে ধ্বংস করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা।

দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া উপজেলার কৈলাটি ইউনিয়নের চাঁনকোনা গ্রামের সুবেদ আলী এর পুত্র। সে পেশায় সিধলী বাজারের মুদি ব্যবসায়ী।

নেত্রকোণা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম নেতৃত্বাধীন সঙ্গীয় পুলিশ দল গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সিধলী বাজারের  অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের জন্য মজুদ রাখার দায়ে ওই বাজারের মুদি ব্যবসায়ী সুজন মিয়া কে ও ২৭ কেজি পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা নিকট সোর্পদ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক  নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ব্যবসায়ী সুজন মিয়া কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জব্দকৃত ২৭ কেজি পলিথিনকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। পরে ওই রাতে দণ্ডপ্রাপ্ত সুজন মিয়াকে কলমাকান্দা থানা পুলিশের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১