আপডেট : ০৬ January ২০২০
সিরাজগঞ্জের বেলকুচিতে (১০) দশ পিছ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ রবিবার (০৬ জানুয়ারী) বেলকুচি পৌর এলাকার চালা সিঙ্গার শোরুমের সামনে থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে (১০) দশ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত সাকিল মুকুন্দগাঁতী পশ্চিম পাড়া গ্রামের মোঃ বাবলুর ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস. আই আব্দুস সবুর ও বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ সায়দাবাদ টু এনায়েতপুর রোডের চালা সিঙ্গার শোরুমের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে (১০) দশ পিছ ইয়াবাসহ সাকিল নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১