বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২০

নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবাবগঞ্জ প্রেসক্লাব


দিনাজপুরের নবাবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা। আজ রোববার বেলা ১১টায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো. সানাউল্লাহ, সহ-সভাপতি মো. জুলহাজুল কবীর, মো. সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মো. হাসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা, দিপক কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মো. আজিনুর রহমান রাজু, সদস্য মো. রেজাউল করিম স্বাধীন, মো. ইয়ামিন সরকার প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি উপজেলার উন্নয়নে সবার সার্বিক সহায়তা কামনা করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১