বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২০

শুভ জন্মদিন প্রিমা


এ সময়ে উঠতি মডেল ও অভিনেত্রী নাসিমা খানম প্রিমা। খুব অল্প সময়ে শোবিজে তৈরি করেছেন নিজের অবস্থান। নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে প্রায় ২৫টি খণ্ড নাটক, কয়েকটি ধারাবাহিক নাটক এবং বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

হিরু খানের ‘হয়তো তোমারই জন্য’ নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় প্রিমার পথচলা। তারপর পরিচিতি পান প্রাঙ্ক কিং এন্টারটেইমেন্টের চ্যানেলের জন্য নির্মিত ইউটিউব কনটেন্টগুলো থেকে। ইউটিউব দুনিয়ার পরিচিত মুখ এই প্রিমা। সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। এতে তার বিপরীতে আছেন আশিক চৌধুরী। নতুন কাজ প্রসঙ্গে প্রিমা বলেন, ‘এই মিউজিক ভিডিওটি নতুন বছরেই মুক্তি পাবে। এছাড়া নতুন আরো একটি একক নাটক এ বছরই প্রচার হওয়ার কথা রয়েছে। এর বাইরে সম্প্রতি কলকাতা এবং ইন্দোনেশিয়ায় আলাদা দুটি ওয়েব সিরিজের শুটিং করেছি। যেগুলোর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, শেষ হলেই মুক্তির তারিখ ঠিক হবে।’

এদিকে আজ প্রিমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি পার্টি সেন্টারে ঘরোয়া আয়োজনের ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া সারা দিন পরিবারের সঙ্গেই কাটাবেন এ সম্ভাবনাময়ী অভিনেত্রী। জন্মদিনের কথা উল্লেখ করে প্রিমা বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। আর কাজের মাধ্যমেই আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১