আপডেট : ২৮ December ২০১৯
নারায়ণগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধি বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। আজ শনিবার সোনারগাঁ উপজেলায় আমতলা এলাকায় এ ঘটনায় পুলিশ ভাসুর ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত ইকবাল হোসেনের স্ত্রী তার দুই ছেলেকে স্কুলে ভর্তি পরিক্ষা দিতে নিয়ে যান। বেলা সাড়ে ১২টার দিকে ইকবালের ছোট ভাইয়ের দৃষ্টি প্রতিবন্ধি বিধবা স্ত্রী প্রকৃতির ডাকে রুমের ভেতরে থাকা টয়লেটে গেলে এ সুযোগে ইকবাল তার বসত ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে দৃষ্টি প্রতিবন্ধি ইকবালের ছোট ভাইয়ের স্ত্রী টয়লেট থেকে বের হলে ইকবাল তাকে খারাপ প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ইকবাল তাকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ইকবালের স্ত্রী বাড়িতে ফিরে বিধবার চিৎকার চেচামেচি শুনে বিধবার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিধবা নারীকে উদ্ধার করে এবং ইকবাল পালিয়ে যায়। পরে ইকবালের স্ত্রী বিধবার ছেলেকে মোবাইলে খবর দিলে সে ঢাকা থেকে ফিরে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। সেখান থেকে ম্যাসেজ পাওয়ার পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ইকবালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বিধবার ছেলে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১