আপডেট : ১৮ December ২০১৯
চাঁদপুরে হাসপাতালে নবজাতক রেখে পালিয়েছে মা। এ ঘটনায় চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতক কন্যা শিশুকে ভেবে হাসপাতালে রেখে মৃত ভেবে মা পালিয়েছে বলে জানান হাসপাতাল কৃর্তপক্ষ। হাসপাতলে ফেলে যাওয়া নবজাতকে দেখভাল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের তালতলা এলাকায় দি ইউনাইটেড হাসপাতালে অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা যায়,গত ১১ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আব্দুল হাকিমের স্ত্রী সালমা বেগম (৩০) হাসপাতালে ভর্তি হয়। রাত সাড়ে ১০টায় নরমাল ডেলিভারীতে একটি কন্যা শিশুর জন্ম হয়। শিশুটি মৃত ভেবে ওষুধ কেনার নাম করে নবজাতকের মা ও তার সঙ্গে থাকা লোকজন হাসপতালে শিশুটি রেখে পালিয়ে যায়। এ বিষয়ে হাসপাতালের ওটি ইনচার্জ সুলতানা আক্তার সেতু বলেন, ১১ তারিখ রাত ৮টার পর প্রসূতি মা হাসপাতালে আসে। আমরা নিচে ট্রিটমেন্ট করে দেখি টুফিঙ্গার আছে রাত সাড়ে ১০টায় একটি কন্যা শিশুর জন্ম হয়। রোগীর পরিবারকে মেডিসিনের জন্য বললে তার ওই সুযোগে নবজাতক শিশুটিকে হাসপাতাল রেখে কোনো প্রকার বিল পরিশোধ না করেই শিশুটির মা ও পরিবারের লোকজন পালিয়ে যায়। শিশুটি অপরিণত অবস্থায় জন্ম হয়েছে। শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমরা রোগীর ঠিকানা অনুযায়ী শিশুর মাকে খোঁজ করেছি কিন্তু কাউকে খুঁজে পাইনি। এ বিষয়ে হাসপতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানায় একটি জিডি করেছেও বলে জানান তিনি। এ বিষয়ে আয়া সখিনা বেগম বলেন, চার পাঁচ দিন আগে হাসপাতালে এ বাচ্চাটার জন্ম হয়। মইরা গেছে মনে করে হাসপাতালে পরিবার বাচ্চাটারে রাইখা পালাইয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটার চিকিৎসা করছে আর আমি বাচ্চাটারে দেখতাছি। মাইনষের বাচ্চা ফালাইয়তো দিতে পারি না। এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার) বাংলাদেশের খবরকে বলেন, বিষয়টি যেহেতু থানায় জিডি করা হয়েছে সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে নবজাতকের মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১