বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

গোয়ালন্দে বিদেশী মুদ্রাসহ আটক ৩

রাজবাড়ী ম্যাপ


রাজবাড়ীর গোয়ালন্দে বিদেশী মুদ্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ শহরের জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মোকছুদপুর উপজেলার শৈলখোলা গ্রামের মৃত আ. হামেদ কাজীর ছেলে মো. সামাল কাজী (৩০), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার তারতা পাড়া গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে জসিম আহমেদ (২১) ও রাজনগর গ্রামের বাটোল মুন্সীর ছেলে শহিদুল ইসলাম (৪২)।

গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসার এসআই ইকবাল আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ শহরের জামতলা এলাকা থেকে ৫৫০ সৌদি রিয়ালসহ ওই তিনজন আটক করা হয়। তারা কি উদ্দেশ্যে বিদেশী মুদ্রা বহন করছিল তা যাচাই-বাছাই করা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১