বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

স্বাধীনতা শিক্ষক পরিষদের নোবিপ্রবি কমিটি গঠন


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের ২০১৯-২০ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার রুমে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সভা শেষে ২৭ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক  আফসানা মৌসুমী।

নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন  ড. মফিজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, বিজিই বিভাগ ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, বিএলডব্লিউএস বিভাগ ।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি ড. নাহিদ আক্তার (সহযোগী অধ্যাপক, সিএসটিই), এন ইস্কান্দার শাহজাদা (সহকারী অধ্যাপক, বিজিই) ও রবিউল ইসলাম (সহযোগী অধ্যাপক, ফিমস)। যুগ্ম সাধারন সম্পাদক ইমরুল কায়েস (সহকারী অধ্যাপক, ইএসডিএম), কৌশিক চন্দ্র হাওলাদার (সহকারী অধ্যাপক, সিএসটিই) ও দীপান্বিতা সাহা (সহকারী অধ্যাপক, আইআইটি)। কোষাধ্যক্ষ সুজিত চন্দ্র পাল (সহকারী অধ্যাপক, এসিসিই), সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ) ও নাজমুস সাকিব (সহকারী অধ্যাপক, ওশানোগ্রাফি বিভাগ)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (প্রভাষক, টিএইচএম), দপ্তর সম্পাদক শুভেন্দু সাহা (প্রভাষক, বাংলা বিভাগ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মুশফিকুর রহমান আশিক (প্রভাষক, শিক্ষা বিভাগ), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান (সহকারী অধ্যাপক, বিজিই), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ড. নুরুজ্জামান (সহকারী অধ্যাপক, কৃষি বিভাগ), আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সিয়াম (প্রভাষক, শিক্ষা বিভাগ), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সঞ্চিতা দেওয়ানজী (প্রভাষক, এসিসিই), ক্রীড়া সম্পাদক রাসেল হোসেন (প্রভাষক, পরিসংখ্যান বিভাগ), সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারাজানা সুলতানা রাফি (প্রভাষক, ম্যাথ)

এছাড়াও সদস্য হিসেবে আছেন ড. আব্দুল্লাহ আল মামুন (সহযোগী অধ্যাপক, ফিমস), ড. মুরাদ হোসেন (সহযোগী অধ্যাপক, বিজিই), আফসানা মৌসুমী (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ), মাসুম মিয়া (সহকারী অধ্যাপক, টিএইচএম) মো. ওয়ালিউর রহমান আকন্দ (সহকারী অধ্যাপক, শিক্ষা বিভাগ) ও নুসরাত জাহান মিথিলা (সহকারী অধ্যাপক, কৃষি বিভাগ)।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে ২০০৮ সাল হতে স্বাধীনতা শিক্ষক পরিষদ কাজ করে যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১