বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৯

নেত্রকোনায় ইয়াবাসহ আটক যুবলীগ সভাপতি

মাদক কারবারি ফারুক হোসেন প্রতিনিধির পাঠানো ছবি


নেত্রকোনার কলমাকান্দায় ফারুক হোসেন নামের (২৮) এক ওয়ার্ড যুব লীগের সভাপতিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি নারী নির্যাতনসহ আরো কয়েটি মামলার আসামি।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নেত্রকোনা আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। এর আগে দিনটির ভোরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

ফারুক হোসেন ওই ইউনিয়নের বেস্তপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড যুব লীগের সভাপতি। তার বাবার নাম জালাল উদ্দিন।

পুলিশ স্থানীয়রা জানায়, ফারুক ওয়ার্ডের যুব লীগের সভাপতি হওয়ার সুবাধে দাপটের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদক ব্যবসা করছিলেন। গোপনে এ খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, আটকের পর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফারুককে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। পরে আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১