বাংলাদেশের খবর

আপডেট : ২৩ November ২০১৯

বাবা হলেন মডেল ফটোগ্রাফার মোহসীন


বাবা হলেন এই সময়ের আলোচিত মডেল ফটোগ্রাফার মোহসীন আহমেদ কাওছার। গেল ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে পুণ্যভূমি সিলেটের দরগা গেটে অবস্থিত আনোয়ার জেনারেল হাসপাতাল ও ল্যাপারস্কপিক সেন্টারে ডা. কিশোয়ার পারভীনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে মোহসীনের স্ত্রী সায়মা আক্তার ইলামনির কোলজুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পর মোহসীনের সন্তান ও স্ত্রী দুজনই সুস্থ আছেন।

প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতি প্রসঙ্গে মোহসীন আহমেদ কাওছার বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি সত্যি বলতে প্রকাশের ভাষা থাকে না। জীবনটা নতুন পথের দিকে যাত্রা শুরু করেছে। জীবন এখন অনেক বেশি পরিপূর্ণ মনে হচ্ছে। সবার কাছে দোয়া চাই যেন আমার স্ত্রী-সন্তান সুস্থ থাকে, ভালো থাকে আর আমি যেন আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি।’

এখনো মোহসীনের মেয়ের নাম রাখা হয়নি। মোহসীনের প্রথম সন্তান হওয়ার মুহূর্তে তার পাশে তার বাবা-মাও ছিলেন। ছোট সন্তানের ঘরে মেয়ে জন্ম নেওয়ায় মোহসীনের বাবা-মাও ভীষণ খুশি। মোহসীনের বড় ভাই হুমায়ূন কবির জাপানে থাকেন। বড় বোন কবিতা ও ছোট বোন মোনা লন্ডনে থাকেন। তার আরেক ভাই অভি মঈনুদ্দীন একজন প্রথিতযশা বিনোদন সাংবাদিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১