আপডেট : ০১ November ২০১৯
তাসকিন রহমান ‘আদি’ দিয়ে শুরু হলেও ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেতা তাসকিন রহমান। এ ছবিতে বেশ কয়েকটি বেশভূষায় হাজির হন তিনি। এবার এই তরুণ খল অভিনেতা আসছেন একসঙ্গে তিনটি চরিত্র নিয়ে। নতুন এ চলচ্চিত্রের নাম ‘গিরগিটি’। এটি তৈরি করছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির অন্যতম সহপরিচালক সৌরভ কুণ্ড। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ। নির্মাতা সৌরভ কুণ্ড বাংলা বলেন, ‘এখানে তাসকিনকে একজন জাত অভিনেতা হিসেবে দেখা যাবে। পুরোটাই রহস্যঘেরা। আমরা শিগগিরই ছবির শিল্পী ও কুশলীদের পরিচয় করিয়ে দেব।’ এদিকে তাসকিন রহমান বলেন, ‘ছবির গল্প খুবই শক্তিশালী ও ব্যতিক্রমী। এমন ভিন্ন ধারার গল্প যদি বছরে ৬টাও রিলিজ পায়, তাহলে দেশের চলচ্চিত্রের চিত্রই বদলে যাবে।’ পরিচালক জানান, আগামী ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হবে। এরই মধ্যে পাণ্ডুলিপি তৈরি কাজ শেষ পর্যায়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১