আপডেট : ৩১ October ২০১৯
নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ১২জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে নগদ ১লাখ ৪২হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে তাদের আটক করে কারগারে প্রেরণ করা হয়। এরআগে বুধবার দিবাগত রাত ১০টার দিকে ভূঁয়ারহাট বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি নোয়াখালী ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঁয়ারহাট বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ১২ জুয়াড়িকে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১