বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৯

খলনায়িকা জোয়ি ক্রাভিটজ


‘দ্য ব্যাটম্যান’ ছবিতে খলনায়িকা ক্যাটউইম্যান চরিত্রে অভিনয় করছেন জোয়ি ক্রাভিটজ। ওয়ার্নার ব্রসয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ‘ভ্যারাইটি ডটকম’। ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র ব্যাটম্যানের খলনায়িকা হিসেবে ক্যাটউইম্যানের কথা প্রায় সবাই জানেন। ভিলেন হলেও ব্যাটম্যানের সঙ্গে তার রোমান্টিক সম্পর্কও দেখা যায় কমিকসে।

এর আগে ‘সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান : ডন অব জাস্টিস’ এবং ‘জাস্টিস লিগ’ ছবিতে ব্যাটম্যান চরিত্রে কাজ করেছেন বেন অ্যাফলেক। তবে সেই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছেন এই মার্কিন নায়ক। তার জায়গায় এসেছেন রবার্ট প্যাটিনসন। তাই প্যাটিনসনের বিপরীতেই কাজ করবেন জোয়ি।

ওয়ার্নার ব্রস ও ডিসি কমিকসের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ব্যাটম্যানের নতুন ছবির কাজ শুরু হবে এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। আর মুক্তির সম্ভাব্য তারিখ রাখা হয়েছে ২০২১ সালের ২৫ জুন। ছবিটি পরিচালনা করবেন ‘প্ল্যানেট অব দ্য এইপস’ ছবির শেষ দুটি পর্ব খ্যাত পরিচালক ম্যাট রিভস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১