বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০১৯

ইদুর মারতে গিয়ে প্রাণ গেল যুবকের


মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার পারলা গ্রামে শনিবার রাতে ইদুর ধরার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর রহিম (২২) ওই গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, রাতে নিজ বাড়িতে ইঁদুরের উপদ্রব দূর করার জন্য একটি ফাঁদ পেতে সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১