আপডেট : ২৯ September ২০১৯
মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর রোববার কুলাউড়া উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদরাসা এবং কমলগঞ্জ উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদরাসাকে নিয়ে টিলাগাঁও এ. এন. উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সভায় প্রজেক্টের মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক। আলোচনা সভা উপস্থাপনায় ছিলেন মো. শহিদুল ইসলাম ও সেলিম আহমদ । দিন ব্যাপী বিজ্ঞান মেলায় কুলাউড়া ও কমলগঞ্জের মোট ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যরা তাদের নিজেদের চিন্তা ও গবেষণায় তৈরি প্রজেক্ট প্রদর্শণ, দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে মেলাকে উৎসব মূখর ও প্রাণবন্ত করে রাখে। মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে বিচারকদের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজ্ঞান ক্লাব, ২য় স্থান অর্জন করে টিলাগাঁও এএনউচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ৩য় স্থান অর্জন করে হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব। দেয়ালিকা তৈরি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এএটিএম বহুমূখী উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ২য় স্থান অর্জন করে ইউসুফ তৈয়বুন বালিক উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ৩য় স্থান অর্জন করে মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজ্ঞান ক্লাব, বিজ্ঞান ক্লাবের সদস্যরা, ২য় স্থান অর্জন করে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্যরা, ৩য় স্থান অর্জন করে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজ্ঞান ক্লাবের সদস্যরা। মেলায় পুরষ্কার বিতরণের পাশাপাশি দুটি উপজেলার দুইটি বিজ্ঞান ক্লাবকে সারা বছরের কার্যক্রমের উপর এওয়ার্ড ও বিজ্ঞানাগারের জন্য যন্ত্রপাতি প্রদান করা হয় । উল্লেখ্য, মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি সংস্থা ওয়াফ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় কুলাউড়া উপজেলায় ১৮টি এবং কমলগঞ্জ উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব বাস্তবায়ন করে যাচ্ছে। উক্ত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা পরিদর্শন ও আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। কুলাউড়ার সহকারি কমিশনার (ভুমি) নাজারাতুন নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রুকন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির , প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, টিলাগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম আহমদ, টিলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উম্মর আলী প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১