আপডেট : ২৬ September ২০১৯
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জবি ক্যাম্পাসে খালেদা জিয়ার নামফলক ফের স্থাপনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান ও বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে মু্ক্তি দিতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী নামফলকে আগামী দুই দিনের মধ্যে ফের স্থাপন করতে হবে তা না হলে ক্যাম্পাস ধর্মঘটের মত কঠোর কর্মসূচি বিবেচনা করবো।’ এ সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি এডি এম বাকির জুয়েল, মোস্তাফিজুর রহমান মিলন, রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু, ইমরান হোসেন পলাশ, সহ সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ,শফিক জামিল, ছাত্রনেতা কে এম নাহিদ হাসান, রাশেদ হাসান, আবিদ কামাল রুবেল, সুমন হোসেন, সাহাদাৎ হোসেন, সুশীল ত্রিপুরা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১