বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০১৯

আবারো বিজ্ঞাপনচিত্রে আমিন খানপুত্র


চিত্রনায়ক আমিন খানের ছোট ছেলে ইশান কিছুদিন আগেই একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের এসির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। বিজ্ঞাপনটিতে ছোট্ট ইশানের হাস্যোজ্জ্বল এবং চটপটে উপস্থিতি দর্শককে মুগ্ধ করে। ইশানের বাবা নায়ক আমিন খান ও মা স্নিগ্ধা খান নিজের সন্তানের এমন সাফল্যে বেশ গর্বিত।

ইশান এরই মধ্যে রাজধানীর এফডিসিতে নতুন আরো দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছে। বিজ্ঞাপন দুটি ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার ও ওয়ালটন ব্লেন্ডারের। নির্মাণ করেছেন তৌহিদ মিতুল।

ছেলের প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘দর্শকের প্রতি আমি, আমার পরিবার কৃতজ্ঞ যে ইশানের প্রথম বিজ্ঞাপনটি তারা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। তাদের কাছ থেকে সাড়া পাওয়াতেই নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেল। তবে এবারের বিজ্ঞাপন দুটি নিয়ে আমি আরো অনেক বেশি আশাবাদী। কারণ এ দুটি বিজ্ঞাপনে ইশান আগের চেয়ে আরো বেশি ভালো করেছে। শিগগিরই বিজ্ঞাপন দুটি দেশের প্রায় সব চ্যানেলে প্রচারে আসবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১